রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিক লীগের সদস্য সংগ্রহ ফরম বিতরনের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিক লীগের উপজেলা কমিটি পুণঃগঠন ও ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে সংগ্রহ অভিযানের ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রধান অতিথি হিসেবে শ্রমিক লীগের সদস্য সংগ্রহ ফরম বিতরনের উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক উজ্জল লাহেড়ী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, প্রচার সম্পাদক নূর আলম পাইক, শ্রমিকলীগ নেতা জামাল হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া জানান, ইউনিয়ন পর্যায়ে সন্মেলনের মাধ্যমে শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও উপজেলা শ্রমিক লীগের কমিটি পূণঃগঠনের লক্ষে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আগামী ১৫ ফেব্রæয়ারি পর্যন্ত মাসব্যাপি সদস্য সংগ্রহর মাধমে সন্মেলন প্রস্তুতি গঠন করে পাঁচটি ইউনিয়নে সন্মেলনের মাধ্যমে জাতীয় শ্রকিলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এর পরে উপজেলা কমিটি পূণঃগঠন করা হবে হবে।

সদস্য ফরমের সংগ্রহর জন্য উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অথবা ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত নোতাদের কাছ থেকে সদস্য ফরম সংগ্রহ করার জন্য মুজিব আদর্শের সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।