রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আলোয়াখোয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানকে গণসংবর্ধনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি) কে গণ সংবর্ধনা দিয়েছে আলোয়াখোয়া ইউনিয়নবাসী। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়নবাসী। আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ছত্রনাথ পালের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, জেলা পরিষদ সদস্য মোছাঃ লুৎফা বেগম, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়। আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান সাজু,আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গিয়াস উদ্দীন, ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও নব-নির্বাচিত ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সুধিজন। গণ সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম(কচি) সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। এছাড়াও নৌকাকে বিজয়ী করতে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত স¤্রাটের ভুয়সী প্রশংসা করেন। পরিশেষে তিনি পরিষদ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলোয়াখোয়া তপশিলী স্কুল এন্ড কলেজের প্রভাষক ওমর ফারুক। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাক্করিুল আলম (কচি)।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।