রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী বন্যা নিহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল      

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দূর্ঘটনায় নিহত নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী রাজিয়া সুলতানা বন্যা নিহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। শনিবার (১৫ই জানুয়ারি) নিরাপদ সড়ক চাই দাবী জানিয়ে অত্র বিদ্যালয়ের সামনে নান্দাইল টু তাড়াইল সড়কে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ ও মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নান্দাইল রোড বাজার হতে নান্দাইল চৌরাস্তা গোলচত্বর প্রদক্ষিন শেষে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে গিয়ে মিলিত হয়। পরে ছাত্র-ছাত্রীরা স্বাস্থ্য ঝুকিঁ ও নিরাপত্তার কথা তুলে ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা গ্রহন করতে অস্বীকৃতি সহ তারা স্ব-স্ব বিদ্যালয়ে করোনার টিকা গ্রহন করার দাবী জানায়। এতে বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সাবেক সদস্য কামরুজ্জামান মানিক, আলী আসলাম ভূইয়া ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, শিক্ষক প্রতিনিধি শামসুল হক অত্র বিদ্যালয়ের একটি কক্ষে এসি স্থাপন করে টিকা প্রদান করা হবে বলে ছাত্র-ছাত্রীদেরকে আশ্বস্ত করলে ছাত্র-ছাত্রীরা মাঠ ত্যাগ করেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা গ্রহন করে আসার পথে স্কুল ছাত্রী রাজিয়া সুলতানা কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।