রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
বান্দরবানের লামা থানায় নবাগত  অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরীর সাথে লামায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময়কালে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব অপরাধ কমে যাবে।
তিনি আরো বলেন, যে কোনো সংবাদ পরিবেশন এর ক্ষেত্রে তথ্য সংগ্রহের বেলায় সময়ের চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে মূল ঘটনাকে। কোনো আকস্মিক ঘটনার তাৎক্ষণিক রিপোর্টের ক্ষেত্রে যত বেশি দায়িত্বশীল হওয়া যায়, তত বেশি বিচারিক সুফল পাওয়া যায়।
এসময় সাংবাদিকরাও পুলিশের তথ্য সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন চিহ্নিত সমস্যা উল্লেখ করে আলোচনা করা হয়। সভায় থানার অন্যান্য অফিসার, লামা প্রেস ক্লাব,রিপোর্টাস ক্লাব,সাংবাদিক ফোরাম,সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।