রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে হাফেজ ছাত্রদের বিদায়ী ও পাগড়ী প্রদান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের কোনাবাড়ীতে অবস্থিত ঐতিহ্যবাহী কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের বিদায়ী ও পাগড়ী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ এশা মাদ্রাসা মিলনায়তনে কোরআন শিক্ষা শেষে পাঁচ ছাত্রকে বিদায় এবং দুই ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া, শিক্ষক মনিরুল ইসলাম পিন্টু মাস্টার, মো. আব্দুস সাত্তার, খন্দকার আব্দুস সালামসহ অভিভাবক এবং প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকমন্ডলী।
অনুষ্ঠানে অতিথিগণ মাদ্রাসার পরিচালনার নিয়মকানুন, ছাত্রদের আদবকায়দা এবং কোরআন তেলোয়াত শুনে মুগ্ধত প্রকাশ করেন। পরে জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।