রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আর্দশ সমাজ কল্যান পরিষদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
নাগরপুরে আর্দশ সমাজ কল্যান পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা  করেছে।
শুক্রবার (১৪ জানুয়ার ২০২২ খ্রি.) সকালে স্থানীয় এক মিলনায়তনে উপজেলা শাখা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণের  আয়োজন করা হয়।
শীত বস্ত্র বিতরণের সময় উপজেলা সভাপতি  মাওলানা রফিকুল ইসলাম বলেন- আর্দশ সমাজ কল্যান পরিষদ একটি গণমুখী ও দায়িত্বশীল সমাজসেবক সংগঠন। এই সংগঠন মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে।তিনি বিত্তবানদের এই প্রবল শীতে অসহায় মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আহবান জানান।
তিনি আরও বলেন, নানা দুর্যোগ, প্রতিকূলতা, প্রতিবন্ধকতার মাঝেও মানবতার কল্যাণে কাজ সহ  প্রতি বছরই বন্যা, নদী ভাঙ্গন, শীতার্ত ও করোনা কালে সামর্থ অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাড়ানো ও দেশপ্রেম, মানবতা ও সততা নিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে আর্দশ সমাজ কল্যান পরিষদ।
নাগরপুর আর্দশ সমাজ কল্যান পরিষদের সেক্রেটারি অধ্যাপক এম.এ.সালামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন নাগরপুর আর্দশ সমাজ কল্যান পরিষদের কার্যকরী সদস্য প্রভাষক ডা.আজিজুর রহমান,মো.রফিকুল ইসলাম,মুফতি রফিকুল ইসলাম,মো.হাবিবুর রহমান, মো.দেলোয়ার হোসেন,মাওলানা আব্দুল কাদের,হাফেজ আজিম,হাফেজ লুৎফর  প্রমুখ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।