রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে তড়িৎবিদ শ্রমিক সমবায় সমিতি’র বাৎসরিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
নওগাঁর সাপাহারে তড়িৎবিদ শ্রমিক সমবায় সমিতি লিমিটেড (রেজি নং ২২০৩)’র বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সাপাহার থানা তড়িৎবিদ শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ঐতিহাসিক দিবর দিঘী ডাকবাংলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন।
আলোচনা সভায় সমিতির সদস্যরা অভিযোগ করে বলেন, কাজের সঠিক পারিশ্রমিক না পাওয়ার পরেও অনেকে চুপি সারে কম পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। এবিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। কেউ যেন কম পারিশ্রমিকে না কাজ করে। যদি কেউ ন্যায্য প্রাপ্য পারিশ্রমিক ব্যতিরেকে কম পারিশ্রমিকে কাজ করে তাহলে তার বিরুদ্ধে সমিতির নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সমিতির সকল সদস্যগনের উপস্থিতিতে বাৎসরিক আয়-ব্যয় হিসাব-নিকাশ উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন (আলম)। এসময় সমিতির সকল সদস্যকে সমিতির পক্ষ থেকে একটি করে টি’শার্ট উপহার দেওয়া হয়। আলোচনা সভা শেষে সমিতির সকল সদস্যদের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার তড়িৎবিদ শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা মোঃ নুরুল হুদা, সহ-সভাপতি মোহাম্মদ আলী মঞ্জু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ বাবু, কোষাধক্ষ্য সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, প্রচার সম্পাদক সুমন আলী, সদস্য মোহাম্মদ আতাবুর হোসেন, সদস্য  হেলাল উদ্দিন সদস্য, ও রমজান আলী সহ সকল সদস্যবৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।