রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়া সৌর শক্তির মাধ্যমে প্রথম ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পর যাত্রা শুরু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২

সরকারের উন্নয়নের আরেক ধাপে বরিশালের আগৈলঝাড়ায় হল সৌরশক্তির মাধ্যমে কৃষকদের ক্ষেতে পানি সেচ দিয়ে চলতি বোরো মৌসুমে ধান চাষের যাত্র শুরু হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সহযোগীতায় উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন মৌজায় ইরি-বোরো ক্ষেতে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে পানি দিয়ে ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।
সূত্র মতে, যশোর ১-কিউসেক সৌরশক্তি চালিত এলএলপি স্কীমের মাধ্যমে ৪২টি সোলার প্যানেলের মাধ্যমে এই সৌরশক্তি নির্মাণ করা হয়েছে। যার প্রতিটি প্যানেলের ক্ষমতা ৩৯৫ ওয়াট। একসাথে ৪২টি সোলার প্যানেল দিয়ে ৭.৫ অশ্বশক্তির মোটর দিয়ে ইরি-বোরো ক্ষেতে পানি দেওয়া যাবে। এতে প্রায় ২০০ থেকে ২৫০ একর জমি চাষাবাদ করা যাবে। কৃষকেরা বিদ্যুতের চেয়ে এই সৌর শক্তির মাধ্যমে চাষাবাদ করলে অনেক কম খরচ হবে বলে জানিয়েছে কৃষি অফিস।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।