রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য করা ও পলিথিনের ব্যাগ ব্যবহার করায় ৩ ব্যবসায়ীসহ ৯জনকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান ভূঞাপুর বাসস্ট্যান্ড ও বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাউল ব্যবসায়ী কামরুল ইসলামকে ১০ হাজার, বেলাল হোসেনকে ১০ হাজার এবং খোদা বক্সকে ৫ হাজার টাকা এবং ৬ জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ হাজার ৪’শ টাকা অর্থদন্ড প্রদান করেন।
জানা যায়, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেয় সরকার। এতে উপজেলায় সরকার ঘোষিত হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এছাড়া পাট দিয়ে তৈরি বস্তা ব্যবহার না করে চাউলে পলিথিনের বস্তা ব্যবহার করায় অর্থদ- প্রদান করা হয়। এতে স্বাস্থ্যবিধি না মানায় ৬জনকে ২ হাজার ৪’শ টাকা এবং ৩ চাউল ব্যবসায়ীকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান জানান, সরকার ঘোষিত করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি অনুসরন করতে হবে। এই অভিযান অব্যাহত থাকবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।