রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে টিএমএসএস-এর উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চারশত হতদরিদ্র শীতার্তের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় টিএমএসএস দিনাজপুরের বিভাগীয় প্রধান মনি শংকর হাওলাদার-এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রচন্ড শীতে উত্তরবঙ্গের দরিদ্র মানুষ কষ্ট পাচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস তাদের মাঝে কম্বল বিতরণ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। এসব অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। তাহলেই মানুষের কষ্ট লাঘব হবে। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টিএমএসএস-এর সহকারী বিভাগীয় প্রধান মোতালেব হোসেন, পঞ্চগড় জোন প্রধান নাজিবুল হক, আটোয়ারী শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, সোভা সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মজিদ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।