টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ১২ বছর থেকে সকল শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৬৬ টি (মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ)পর্যায়ের মোট ২৬ হাজার ৩ শত ২৪ জন শিক্ষার্থীকে সরকারি নির্দেশনায় ক্রমান্বয়ে এ টিকা দেওয়া হবে।
বুধবার(১২ জানুয়ারী ২০২২ খ্রি.)সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদের হলরুমে শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।টিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত ই জাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রোকনুজ্জামান খান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক দায়িত্বে আগামী ২৪ জানুয়ারী ২০২২ খ্রি.এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।
#চলনবিলের আলো / আপন