রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় ষষ্ঠ জাতীয় বিজ্ঞান মেলায় ১ম কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
লামায় ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ১ম স্থান লাভ করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। সোমবার ১০ জানুয়ারি বান্দরবানের লামা উপজেলার লামা টাউন হলে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় বিভাগেই প্রথম হয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
এছাড়াও ৯ জানুয়ারি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান প্রোজেক্টে ড্রোন (কোয়াডকপ্টার) তৈরি করে প্রথম হয়েছে কোয়ান্টাম কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
বান্দরবান পার্বত্য জেলার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২১-এ উপজেলার অন্যান্য স্কুলের সাথে অংশ নেয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। দেশজুড়ে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞান চর্চায় সম্পৃক্ত রাখার অপরিহার্যতা বিবেচনা করে প্রতিবছরের ন্যায় এবছরেরও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।