রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে  অসচ্ছলদের  মাঝে শীত কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
টাংগাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর  ও বিশিষ্ট মিডিয়া কর্মী প্রভাষক  ডা.এম.এ.মান্নানের নিজস্ব অর্থায়নে অসচ্ছল ছাত্র ছাত্রী,পথিক ও শ্রমিকদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
মংগলবার(১১ জানুয়ারি  ২০২২ খ্রি.)সন্ধ্যায় মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র,আইয়ূব আলী সুপার মার্কেট অবস্থিত নিজস্ব কার্যালয়ে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর এর সম্মানিত পিতা আহাম্মদ হেসাইনের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের কর্মসূচী শুভ উদ্বোধন ঘোষণা করেন নাগরপুর উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান ও অত্র  প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা মো.হুমায়ুন কবীর ভিপি হুমায়ুন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা বাবু পবিত্র কুমার সাহা।
শীত বস্ত্র(কম্বল)বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের  উপদেষ্টা  বিশিষ্ট মিডিয়া কর্মী আমজাদ হোসেন রতন,ম্যানেজার(সার্বিক) হাফেজ মাসুদ বিল্লাহ,নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টারের কো চেয়ারম্যান মোছা.তাসলিমা আক্তার মুন্নী, সহকারি ম্যানেজার সজিবুর হোসাইন (হাসান সাদী), মেডিকেল অফিসার ডা.কাওছার খান,বিশিষ্ট ব্যবসায়ী অসিম কুমার সাহা,মো.আব্দুল মজিদ,মো.সোহরাব হোসেন  প্রমুখ।
এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচী আগামী ১৫ জানুয়ারি ২০২২ খ্রি.চলমান থাকবে ইনশাআল্লাহ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।