রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে মঙ্গলবার(১১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান এবং সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।