রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ব্রীজের স্লাব না থাকায় চলাচলে চরম দুর্ভোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় একটি ব্রীজের দুপাশের স্লাব না থাকায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ সাধারন লোকজন। ২০বছর আগে নির্মান হলেও জরাজীর্ণ ব্রীজটি সংস্কারের উদ্যোগে নেয়নি উপজেলা এলজিইডি বিভাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের কালারবাড়ি সংলগ্ন খালের উপর অন্তত ২০ বছর পূর্বে আয়রণ স্লাব এই ব্রীজটি নির্মান করা হয়েছিল। ব্রীজ নির্মানের ১০ বছর পরই ব্রীজের স্লাব ভেঙ্গে যাওয়ায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা কোন রকমে জেড়া তালি দিয়ে তাদের যাতায়াতের ব্যবস্থা করলেও যেকোনো মুহুর্তে এটি ধ্বসে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।

বাগধা স্কুল এ্যান্ড কলেজ, নারায়ণখানা মাধ্যমিক বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী ও উপজেলা সদরে চলাচলকারীদের একমাত্র ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়রা।

ঝুঁকিপূর্ণ বিধ্বস্ত এই ব্রীজটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পরায় সীমাহিন দুর্ভোগে পড়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজসহ আশপাশের চার গ্রামের কোমলমতি শিক্ষার্থী ও সাধারন লোকজন। বিকল্প কোনো যাতায়াতের পথ না থাকায় মরণ ফাঁদ জেনেও বাধ্য হয়ে পারাপার হচ্ছে শিশু-বৃদ্ধসহ গ্রামবাসীরা। ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই নিচে পরে দুর্ঘটনার শিকার হচ্ছে লোকজন।

ব্রীজটি যে কোনো সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারীসহ শিক্ষার্থীরা। এছাড়া জমি থেকে পাকা ধান আনার সময় কোন গাড়ি চলাচল করতে না পারায় কৃষকরা জীবনের ঝুঁকি নিয়ে ওই ভাঙ্গা ব্রীজ দিয়ে চলাচল করতে হচ্ছে।

বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, পশ্চিম বাগধা কালারবাড়ি গ্রামের পাশে অবস্থিত খালের উপর এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। অচিরেই এ সমস্যার সমাধান করা হবে। দ্রুত ব্রীজটি সংস্কার হলে এই এলাকার মানুষসহ আশপাশের অনেক গ্রামের মানুষ উপকৃত হবে।
উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ এই ব্রীজটির অবস্থা খুবই বেহাল। ব্রীজটি সরেজমিন পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।