বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর জননেতা ডাঃ শফিকুর রহমান আজ ১১ জানুয়ারি সকালে ঢাকা মহানগরী উত্তরের মিরপুর-কাফরুলে তার নির্বাচনী এলাকায় সফর করেন। তিনি কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করে বক্তব্য রাখেন।
এ সময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব লস্কর মোঃ তাসলিম এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এ সময় আমীরে জামায়াত উপস্থিত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে বিভিন্ন সহায়তামূলক উপকরণ বিতরণ করেন।
#চলনবিলের আলো / আপন