রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন কলেজছাত্র!

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

নওগাঁয় নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন এক কলেজছাত্র। সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের চকচপাই গ্রামে সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্র চকচপাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সৈকত ইসলাম (২৫)। সে নওগাঁ সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।

সৈকত ইসলামের খালাতো ভাই আরাফাত হোসেন জানান, সোমবার সকালের খাবার খেয়ে আবার তার নিজের রুমে ঘুমিয়ে ছিলেন। তার পর দুপুর ১টার দিকে টয়লেটে গিয়ে ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে। এর কিছুক্ষন পর তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এর পর দুপুর আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আরাফাত আরো বলেন, যতদূর জানি সৈকত মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল গত ২মাস থেকে। এছাড়া গত ১০-১৫দিন থেকে কারো সঙ্গে কোন কথা বলে না। এমনকি বাড়ি থেকেও বের হয় না। কেন এমনটা করলো বা অন্য কোন কারণ আছে কিনা, সেটা এখন বলা যাচ্ছেনা।

নওগাঁ ২৫০শয্যা জেলারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমা সুলতানা মনিকা জানান, কলেজছাত্র সৈকতের পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তার। রোগির অবস্থা খুবই গুরুত্বর। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়াতে পাঠানো হয়। তার পর বগুড়া থেকে ঢাকাতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, বিষয়টি আমার জানা নেই। কি কারণে ওই কলেজছাত্র তার পুরুষাঙ্গ কেটে ফেললো। এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। যদি তার পরিবারের পক্ষ অভিযোগ জানানো হয়। তাহলে বিষয়টি তদন্ত করবো।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।