রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় ২টি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে কেএম সেন রুহিয়া পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং খমিজা খাতুন ১৪নং রাজাগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের  উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।
 ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভির সার্জন ডা,নুর নেওয়াজ,পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো:শামসুজ্জামান,সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংসু দত্ত টিটো ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।
উল্লেখ্য,ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে কোন স্বাস্থ্য কেন্দ্র ছিল না।এ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে ১ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যায়ে কেএম সেন পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নির্মান করা হয়।৩৫ শতক জমির উপর নির্মিত হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রটি।
এছাড়াও ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে খমিজা খাতুন রাজাগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে উত্তর মন্ডলাদাম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়।স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর এসব স্বাস্থ্যকেন্দ্র বাস্তবায়ন করে।
প্রকল্পসমূহ বাস্তবায়নের ফলে রুহিয়া পশ্চিম ইউনিয়ন ও রাজাগাঁও ইউনিয়ন ছাড়াও আশেপাশের এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।