রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান শুরু

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২ -১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসুচি শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে, আটোয়ারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা প্রদান কর্মসুচির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এসময় ডা. হুমায়ুন কবীর বলেন, উপজেলায় ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের (১২- ১৮বছর বয়সী) ১৪ হাজার ১৪৪ জন শিক্ষার্থীকে কোভিড-১৯’র ফাইজার ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।