নানা কর্মসূচীর মধ্যে দিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সেখানে রক্ষিত বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফিরোজ,নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
#চলনবিলের আলো / আপন