রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০জানুয়ারি) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায়,গরুচুরি,মাদক, চোরাচালান,জুয়া, বাল্য বিবাহ,কিশোর গ্যাং, ফকিরগঞ্জ বাজারে মিনিবাস,সিএনজি , অটো বাইক বিশৃঙ্খলাভাবে স্ট্যান্ড করা, ফকিরগঞ্জ বাজারের ড্রেন নির্মাণ কাজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল ঘেষে জেলা পরিষদের দোকান ঘর নির্মাণের উপর গুরুত্বারোপ করে আলোচনা হয়। সভায় পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার ওসি(তদন্ত) দুলাল উদ্দীন,উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, বোদা পৌর কমিশনার শাহাজাহান আলী প্রমুখ। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাহান,ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,বালাপাড়া ও গিরাগাঁও সীমান্ত ফাঁড়ীর বিজিবি কোম্পানী কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলায় সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবী করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।