রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নলডাঙ্গায় রত্না আহমেদ এমপির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবলেঘড়িয়া ইউনিয়নের মোমিনপুর সরদার পাড়া  আদিবাসীদের ও নশরতপুর  এলাকায় শতাধিক শীতার্ত অসহায় এবং দু:স্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রত্না আহমেদ এমপি।
আজ সকাল সাড়ে ১১ ঘটিকায় মোমিনপুর সরদার পাড়া আদিবাসীদের ও নশরতপুর  এলাকায় শতাধিক অসহায় শীতার্ত এবং দুঃস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত সংসদ সদস্য রত্না আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা নাটোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হায়দার জনি।
রত্না আহমেদ বলেন, নতুন বছরে আমি জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার অসহায় শীতার্ত ও দুঃস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত মেম্বার মারুফ মন্ডল,মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিহার মাষ্টার, সাবেক মহিলা মেম্বার আলেয়া বেগম,
 ১,২,ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত মহিলা মেম্বার হালিমা বেগম, ৪,৫,ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত মহিলা মেম্বার নাসিমা বেগম সহ দলীয় নেতাকর্মী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।