রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে নবাবগঞ্জ প্রেসক্লাবের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী  ও নবনির্বাচিত কমিটির অভিষেক  অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার শেখ রাসেল জাতীয় উদ্যানে (আশুড়ার বিল) প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় শুভেচ্ছা  বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. হাসিম উদ্দিন, আমন্ত্রিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.পারুল বেগম। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে প্রেসক্লাবের সৌজন্যে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি,উপজেলার ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়াম্যানগণ ও প্রসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় । 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।