রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বমু বিলছড়িতে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
লামার পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নে এবারে ৯৩ জন এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৯ জানুয়ারি,২০২২ইং) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য -সদস্যাদের আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট অত্র এলাকার কীর্তি সন্তান ডা: নূর মোহাম্মদ।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মনজুরুল কাদের এর সভাপতিত্নে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সি.প্রভাষক এম.তমিজ উদ্দীন,রুপসী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবুল কালাম,বিশিষ্ট ঠিকাদার মোঃ কামাল উদ্দীন,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা, পেশাজীবি মোঃ ইনজেমাম,সঞ্চালক নুরুল আবছার।
আরও রাজনৈতিক নেতা নুরুল ইসলাম,মনছুর উদ্দীন,রতন বড়ুয়া,মোজাফফর আহমদ,আবদুস সবুরসহ নবনির্বাচিত ইউপি সদস্য -সদস্যাবৃন্দ।
 উল্লেখ্য,সেখানে লামা আলীঅঙ্গন হাসপাতালের সৌজন্যে ফ্রি ব্লাড গ্রুপিও পরীক্ষা করা হয়।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।