পঞ্চগড়ের আটোয়ারীতে ‘সোভা’ সংস্থার ২৫ বছর পুর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। রবিবার(৯ জানুয়ারি) সোভা’র নিজস্ব কার্যালয়ে কেক কেটে রজতজয়ন্তীর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোভা’র প্রতিষ্ঠাতা সভাপতি পইম উদ্দীন আহম্মেদ। সোভা’র প্রকল্প সমš^য়কারী মহেশ চন্দ্র রায়ের সঞ্চালনায় সোভা সংস্থার কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মজিদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মোছাঃ লাকী আক্তার প্রমুখ। আলোচনা শেষে সোভা শিক্ষা নিকেতনের শিক্ষক- শিক্ষাথীদের নিয়ে ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণের মাধ্যমে রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠান সমাপ্ত হয়।
#চলনবিলের আলো / আপন