রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় করোনা টিকার বুস্টার ডোজ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে টিকার বুস্টার ডোজ এর উদ্বোধন করা হয়েছে। মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবান ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, এমপি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’কে শনিবার টিকা প্রদানের মধ্যমে বুস্টার ডোজ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

একই দিন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার, গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন ও সেরাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধা আশ্রমের সিটিজেন নাগরিকসহ ৫৫ জনকে বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, প্রথম দিনে ষাটোর্ধ্বসহ সম্মুখসারির মোট ৫৫ জনকে বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এবং দুই ডোজ টিকা নেওয়ার সময় ছয় মাস অতিক্রান্ত হয়েছে এমন ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজের টিকা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বুস্টার ডোজের পাশাপাশি করোনার টিকা প্রদানের অন্যান্য কর্মসূচি অবাহত রয়েছে। ইতিমধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করা হচ্ছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।