রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মাক্স বিমুখ জনগণ, স্বাস্থ্যবিধি চরম হুমকির মুখে

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
যশোরের অভয়নগর উপজেলায় মাক্স বিমুখ জনগণ, স্বাস্থ্যবিধি চরম হুমকির মুখে।  সংক্রমণ ছড়ানোর আশংকা করোনা ও ওমিক্রন সরকারি উচ্চপর্যায়ের ব্যক্তিগণের বর্তমান মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে  । ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী একাধিক বার মিডিয়ার মাধ্যমে জনগণকে সতর্ক করে করেছেন সংক্রমণ ছড়ানোর বিষয়ে। কিন্তু সাধারণ জনগণের এ নিয়ে কোন মাথা ব্যাথা কার্যত দেখা যাচ্ছেনা। অভয়নগর উপজেলার নওয়াপাড়াসহ গ্রামের সব স্থান ঘুরে দেখা গেছে, সাধারণ কোন মানুষের মুখে মাক্স নেই। এমনকি সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মুখেও মাক্স নেই, স্বাস্থ্যবিধির কোন কিছু পরিলক্ষিত করা হচ্ছেনা।
এমন অবস্থা চলতে থাকলে খুবই দ্রুত সময়ের মধ্যে করোনা বা ওমিক্রন সংক্রমণ ছড়াতে বেশি সময় লাগবেনা। পথচারীদের সাথে আলাপ করলে তারা বলেন, মাক্স এখন আর লাগেনা টিকা নিয়েছি, আর মাক্স পরার বিষয়ে প্রশাসনের কোন ভূমিকা নেই যে জন্য আমরা মুখে মাক্স ব্যবহার ছেড়ে দিয়েছি। অভয়নগর উপজেলায় মাক্স পরিধানের কোন বাধ্যবাধকতা না থাকায় স্বাস্থ্য সচেতনতা চরম হুমকির মুখে রয়েছে সাধারণ জনগণ ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। এবিষয়ে অভয়নগর উপজেলা প্রশাসনেরও কোন প্রকার ভূমিকা লক্ষ্য করা যাচ্ছেনা। গত করোনার লকডাউনের সময় প্রশাসন সক্রিয়ভাবে ভূমিকা পালন করে । লকডাউন স্বাভাবিক নিয়মে সরকার তুলে দেয়ার পর মনে হয় উপজেলা প্রশাসনের সব দায়িত্ব  শেষ হয়ে গেছে। সচেতন মহলের দাবি, এরকম অবস্থা চলতে থাকলে করোনা ও ওমিক্রন সংক্রমণ ঠেকানো সরকারের পক্ষে সম্ভব হবেনা।
এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন, সংক্রমণ ছড়ানোর বিষয়ে ডিসি স্যারের সাথে মিটিং হবে, দ্রুত সময়ে নির্দেশনা আসবে। নির্দেশনা আসলে আমরা ব্যবস্থা গ্রহন করবো, আপনাদের জানিয়ে দেওয়া হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।