রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে আওয়ামী লীগের  মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে বর্তমান সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে উন্নয়ন ও অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৮ জানুয়ারী) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, মো. মতিউর রহমান মতি, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, মো. আব্দুস সবুব মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.  হুমায়ুন কবীর ও সদস্য এ্যাড. আলাউদ্দিন খালিদ।
আলোচনায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের মাধ্যমে দ্রুত সামাজিক অগ্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কারনে বাংলাদেশ আজ সারা বিশ্বের  উন্নয়নের রোল মডেল। এসময় ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি /সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।