রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

তরুণীকে উত্যক্ত করায় পীরের আস্তানা পুড়িয়ে দিল এলাকাবাসী

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত তছের পীরের দরবার শরীফ বিক্ষুব্ধ এলাকাবাসী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। এ সময় সেখানে ভাঙচুর করে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দরবার শরীফের ভক্তদের ছোড়া ইট-পাটকেলে দুজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার হোগলবাড়িয়া ইউপির কল্যাণপুর চরদিয়াড় ওই তছের পীরের দরবার শরীফে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তছের পীরের দরবার শরীফের বহিরাগত অনুসারীরা স্থানীয় এক তরুণীকে উত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করলে দরবার শরীফের বখাটে যুবকরা ওই তরুণীর বাবাকে মারধর করে এবং এলাকাবাসীর উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগালি করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কল্যাণপুর, চরদিয়াড়, সোনাইকুন্ডি ও গাছেরদিয়াড় গ্রামের ৪-৫ শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে তছের পীরের দরবার শরীফে হামলা চালায়। এ সময় তারা দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে দরবার শরীফের ভেতরে থাকা বহিরাগত অনুসারীরা দরবার শরীফের ভেতর থেকে গ্রামবাসীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সামিউল (৫২) ও কিরন (২৬) নামে দুই গ্রামবাসী আহত হন। তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাকির নামে একজনকে আটক করে। দরবার শরীফে আগুনের খবর পেয়ে পাশর্র্বতী ভেড়ামারা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বিক্ষুব্ধ গ্রামবাসী তছের পীরের দরবার শরীফ ঘেরাও করে রাখলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জাব্বার, দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান বিক্ষুদ্ধ গ্রামবাসীদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে এলাকাবাসী ওই স্থান ত্যাগ করেন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে ওসি জাবীদ হাসান জানান। উল্লেখ্য, গত ৬ জুন ২০২১ এক ভক্তকে পিটিয়ে হত্যা করার ঘটনার মামলায় কথিত তছের পীর পলাতক আছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।