বুধবার , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

সপ্তমবার ফিফা বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি এবার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারের সেরা তিনে জায়গা করে নিলেন। তার সঙ্গে এই লড়াইয়ে আছেন রবার্তো লেভানদোভস্কি ও মোহামেদ সালাহ।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল জাদুকরের এবার ফিফা বর্ষসেরার পুরস্কারটিও সাতবারের মতো জয়ের সুযোগ এসেছে।

গত মৌসুমের দারুণ পারফরম্যান্সের জন্য গত ২৯ নভেম্বর রবের্ত লেভানদোভস্কি ও জর্জিনিয়োদের হারিয়ে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতেন মেসি।

২০২১ সালের সেরা ফুটবলার নির্বাচনে গত ২২ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করেছিল। সেই তালিকা থেকে সেরা তিনজনকে বেছে নেওয়া হলো। যদিও তিনজনের মধ্যে লিওনেল মেসিরই পুরস্কারটা পাওয়ার সম্ভাবনা বেশি। বার্সেলোনা ছাড়ার আগে লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করেছেন মেসি।

অন্যদিকে রেকর্ড অষ্টমবারের মতো জিতে নিয়েছেন পিচিচি ট্রফি। গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন তিনি। ৪ গোল করে এবং পাঁচটি করিয়ে মেসি আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপা খরার অবসান ঘটান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।