রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়নে  অবহিতকরণ কর্মশালা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২

ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়নে  জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশের জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা ১১ টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালার আয়োজন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেছেন শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের মূখপাত্র ও সমন্বয়ক, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, “ইলিশ জাতীয় সম্পদ, এটি রক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষের আগ্রহ থাকতে হবে। এই সম্পদটি রক্ষা প্রক্রিয়া অব্যাহত রাখার মাধ্যমে জাতীয় অর্থনীতি, কর্মসংস্থানসহ আমাদের প্রাণিজ আমিষের চাহিদা পুরণ হবে। তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের ইলিশ উপহার পাঠানোর ফলে আন্তর্জাতিক বাজারে ইলিশের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের দেশের ইলিশ বিদেশে রপ্তানীর অর্ডার আগের তুলনায় বেড়েছে।”

জেলা প্রশাসক মোঃ জোহর আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধূরী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য, প্রেক্ষাপট, বাস্তবায়ন, কমিটির কার্যপরিধি, ইলিশ সম্পদের গুরুত্ব সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান। এছাড়াও আমন্ত্রিত অতিথি ও গনমাধ্যম কর্মীরা আলোচনায় অনেকে অংশ নিয়ে গুরুত্বপুর্ণ মতামত ব্যক্ত করেন। এসময়  ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুর ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোর্টার ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।