রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে অধ্যাপক নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামের কৃতিসন্তান, নাগরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে তার নিজ বাসভবনে মিলাদ মাহফিল, দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। মরহুম নজরুল ইসলাম গত ১৩ আগস্ট ২০ সালে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এ প্রসঙ্গে তার বড় ছেলে সিসিক প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম সুমন জানান, আমার পিতা একজন সরকারি কলেজের প্রাক্তন গণিত বিভাগ অধ্যাপক ছিলেন। গতবছর মহামারী কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে আমার পিতা চিকিৎসারত অবস্থায় ঢাকা এক হাসপাতালে মৃত্যুবরণ করেন, আমার পরিবারের লোকজন সহ সকলেই আমরা আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর রহমতে ও সকলের দোয়ার বরকতে সুস্থ হয়ে যাই কিন্তু বাবাকে হারিয়ে আমরা এতিম হই। আমার পরিবারের মৃতের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা মো. সাইফুল ইসলাম ও মাওলানা মো. রফিকুল ইসলাম সাহেব।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডা. সুমনের এসএসসি ৯০ এর অধ্যাপক আব্দুস সালাম, সওকত আলী মাস্টার, প্রাক্তন সেনা সার্জেন্ট নজরুল ইসলাম, সাংবাদিক আমজাদ হোসেন রতন প্রমূখ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।