রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

না.গঞ্জে ‘শেখ রেহানা মেডিক্যাল কলেজ’ করতে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
নারায়ণগঞ্জে হচ্ছে ‘শেখ রেহানা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। অনুলিপি পাঠানো হয় আরো ২০টি স্থানে।
এই সুখবর জানিয়ে জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ জানান, শেখ রেহানা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠার জন্য প্রজ্ঞাপন জারি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে সরকারি মঞ্জুরি পাওয়া গেছে। দ্রুত আমরা কাজ শুরু করব। নারায়ণগঞ্জসহ আশেপাশের বেশ কয়েকটি জেলার মানুষের চিকিৎসা ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর আগে, ২০২১ সালের ৩০ নভেম্বর শেখ রেহানা মেডিক্যাল কলেজ হবে জানিয়ে শামীম ওসমান বলেছিলেন, বঙ্গবন্ধুর পরিবারের নামে কিছু হলে অনুমতি নিতে হয়। শেখ রেহানা অনুমতি দেয় না বলে সারা বাংলাদেশের কোথাও কিছু করা হয়নি। আমি মেডিক্যাল কলেজ চেয়েছিলাম, প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘তুমি শেখ রেহানার কাছ থেকে অনুমতি নিতে পারলে আমি করে দেব’।
আমি শেখ রেহানাকে রাজি করেছি। খানপুরের ৩০০ শয্যা হাসপাতাল ৫০০ শয্যা করে পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রূপান্তিত করা হবে। সেই মেডিক্যাল কলেজ হাসপাতালের নাম হবে ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার নামে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।