রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি বিপ্লব ঘটাতে আগৈলঝাড়ায় প্রথম বারের মতো ৫০ একর জমিতে “সমলয়” চাষাবাদের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় কৃষির বিপ্লব ঘটাতে প্রথম বারের মতো কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৫০ একর জমিতে “সমলয়” চাষাবাদের ব্লক প্রদশনীর ধান বীজ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নে সেরাল (মুড়িহার) এলাকায় সমলয় ব¬কের চাষাবাদের প্রদশনীর চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রইচ সেরনিয়াবাত।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে কৃষির আধুনিক সমলয় চাষাবাদের উপর বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায়।
কৃষি অফিসার জানান, দেশে মানুষ বাড়লেও বাড়ছে না কৃষি জমি। তাই স্বল্প জমিতে অধিক ধান উৎপাদন করে মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে আধুনি পদ্ধুতির চাষাবাদ করতে হবে।
আগৈলঝাড়া উপজেলায় প্রথমবারের মত উন্নত প্রযুক্তির মাধ্যমে “সমলয়” পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ শুরু হয়েছে উল্লেখ করে তিনি এই পদ্ধতিতে বোরো আবাদে কৃষি যান্ত্রিকীকরণ, শ্রমিক সংকট নিরসন, উৎপাদন খরচ কম এবং স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদনে কৃষকরা লাভবান হবেন বলেও জানান তিনি।
কৃষিবিদ দোলন চন্দ্র রায় উপস্থিত কৃষকদের উদ্যেশ্যে আরও বলেন, “সমলয়’’ চাষাবাদে সনাতন পদ্ধতিতে বীজ তলা তৈরি না করে প্লাষ্টিকের ফ্রেমে বা ট্রে’তে বীজ বপন করা হয়। এতে ৩ অনুপাত ২ অনুযায়ি মাটি এবং জৈব সারের মিশ্রন ব্যবহার করে বীজ তলা তৈরী করা হয়। এরপর বীজ ছিটিয়ে পুণরায় অর্ধেক মাটি ও জৈব সারের মিশ্রন দিয়ে সমতল জায়গায় রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। বীজতলা তৈরীর তিন দিনের মধ্যে অঙ্কুর বের হয়ে যায়। চারার বয়স ২০-২২ দিন হলে রাইস ট্রান্সপ্লন্টারের মাধ্যমে এই চারা জমিতে রোপন করা হয়। এই পদ্ধুতির চাষাবাদে একসাথে যন্ত্র দিয়ে ৫০ একর জমির বীজ বপন করা, যন্ত্র দিয়ে ধানকাটার সুবিধার কারণে চাষিদের শ্রমিক সংকট ও ব্যয় নির্বাহ অর্ধেকাংশে কমে যাবে। পাশাপাশি পাওয়া যাবে অধিক ফলন।
এই প্রকল্পের আওতায় চাষীরা বীজ ও সার সহায়তার পাশিপাশি যন্ত্র দিয়ে বীজ লাগানো ও ফসল কাটার সার্বিক সুবিধাসহ কারিগরি সুবিধা পাবেন।
আধুনিক “সমলয়” চাষাবাদের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি স¤প্রসারণ অফিসার চন্দ্র শেখর বসু, মাহবুবুা নার্গিস নীলা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন, স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম চানসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।