রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ডা. কাশেম স্মরণে নতুনধারার দোয়া ও ছিন্নমূল ভোজ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়া স্মরণে নতুনধারার দোয়া ও ছিন্নমূল ভোজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পুরানা পল্টন, তোপখানা রোড, সেগুন বাগিচা, কাকরাইলসহ বিভিন্ন স্থানে নতুনধারা বাংলাদেশ এনডিবির তত্বাবধায়নে নিরন্ন-ছিন্নমূল-ভাসমান মানুষদের মাঝে ৬ জানুয়ারি দিনভর খাদ্য প্রদানসহ বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, নতুনধারার রাজনীতির জন্য প্রেরণা ছিলেন ডা. আবুল কাশেম ভূইয়া। তাঁর জীবদ্দশায় তিনি নিবেদিত ছিলেন নতুনধারার রাজনীতিকে অগ্রসর করার জন্য।

উল্লেখ্য, সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতা’র মূল নীতিতে বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করার সময়ও লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়া বিভিন্ন নিদেশনা দিয়েছেন। তিনি ২০২০ সালের ৬ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।