রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মুরগীর ঘর থেকে শর্টগান ও গুলি উদ্ধার 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
অভয়নগরে একটি শর্টগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের কুদ্দুস ভুইয়ার ছেলে রবিউল ইসলাম ভুইয়ার গোয়াল ঘরের পাশে মুরগীর ঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় শর্টগান ও গুলি উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।
এ ব্যাপারে রবিউল ইসলাম ভুইয়া বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। ঠিকমত চলাচল করতে পারিনা। বুধবার দুপুরে একটি কবুতর কিনে আমার গোয়াল ঘরের পাশে পরিত্যাক্ত মুরগীর ঘরে রাখতে গেলে একটি ব্যাগ দেখতে পাই। পরে ব্যাগ খুলে দেখি একটি বন্দুক জাতীয় অস্ত্র ও গুলি রয়েছে।
বিষয়টি পুলিশকে জানালে তারা উদ্ধার করে নিয়ে যায়। অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, রবিউল ইসলাম ভুইয়া একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। তাঁর বাড়ির মধ্যে থাকা একটি মুরগীর ঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি অত্যাধুনিক শর্টগান ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। কে বা কারা অস্ত্র ও গুলি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।