রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে ব্যক্তিগত উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ শুরু করেছেন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও লায়ন্স ক্লাব অব ঢাকা চাম্পিয়ান্স এর বোর্ড অব ডিরেক্টর লায়ন আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রেখে মাস্ক বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম। লায়ন আজাদ বলেন, করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে আমার নিজস্ব অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ কর্মসুচি শুরু করেছি। আজ এ বিদ্যালয়ে পাঁচশত মাস্ক বিতরণের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন হলো। ধারাবাহিকভাবে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হবে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।