রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের নাগরিক শোকসভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ জানুয়ারি, ২০২২

টাঙ্গাইলের গোপালপুরে হাদিরা ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে ।

(৬ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৫টায়, গোপালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে শোকসভাটি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায়, সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির।
এসময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আঃ মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, মহিলা আওয়ামী লীগের নেত্রী নূসরাত জাহান লাকী, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের পরিবারের সদস্যবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার ছিলেন বর্ষীয়ান রাজনীতিক, সাবেক সাংসদ হাতেম আলী তালুকদারের পরিবারের সদস্য, টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সম্মানীত সদস্য, হাদরা  ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এছাড়া স্থানীয় অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে ছিলেন তিনি। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।