রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় এমএলপি’র সক্রিয় সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে শশুর বাড়িতে বেড়াতে আসা জামাইকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা। মঙ্গলবার (৪ জানুয়ারী) রাত ১টায় এই ঘটনা ঘটে। নিহত মংক্যচিং মার্মা (৩৫) রাঙ্গামাটি জেলার রাজস্থলীর উপজেলার বাঙ্গালখালী এলাকার কাঁঠালছড়া পাড়ার মৃত মংছুরি মার্মার ছেলে। সে রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড অংহ্লা পাড়ায় আথুইমং মার্মার (তার শশুর বাড়ি) বাড়িতে বেড়াতে আসলে এই ঘটনা ঘটে।
নিহত মংক্যচিং মার্মার শ্যালক অংসিং মার্মা বলেন, সোমবার সন্ধ্যা ৭টায় বেড়াতে আসে আমার বড় বোনের স্বামী মংক্যচিং মার্মা। রাত সাড়ে ১২টায় ৬ জন অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসী আমাদের বাড়ি ঘিরে ফেলে। তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোন জামাইকে গুলি করে। সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে ও কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র ও রশি ছিল। ঘটনার পর থেকে আমার বোন ম্রাবোচিং মার্মা পাগলের মতো হয়ে গেছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত মংক্যচিং মার্মা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালখালী এলাকায় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ এমএলপি’র সক্রিয় সদস্য। তাদের আভ্যন্তরিন কোন্দল ও চাঁদার টাকার ভাগবাটোয়ার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। একটি আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহত মংক্যচিং মার্মা এমএলপি’র সদস্য, এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সীতারঞ্জন বড়ুয়া বলেন, ঘটনাটি জানতে পেরে ইউপি চেয়ারম্যান ও লামা থানাকে অবহিত করি। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে আমরা জানি না।
হত্যার বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেরও ঘটনাস্থল পরিদর্শন করি। লাশ উদ্ধার করে লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।