রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বর্নাঢ্য আয়োজনে আগৈলঝাড়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২

ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ দেশের প্রাচীনতম গৌরবোজ্জল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশসনের মাধ্যম জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন শেষে প্রতিষ্ঠা বর্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে শেষ হয়। ওই মাঠে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক এর সঞ্চালনায় ঐতিহ্যবাহী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা জসীম সরদার, সবুজ আকন, কলেজ ছাত্রলীগ সভাপতি বরুন কুমার বাড়ৈ।
দলের প্রতিষ্টা বার্ষিকীতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক শাহজাদা হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্নাসহ সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ স্বেচ্চাসেবক লীগের নেতা-কর্মীরা, জনপ্রতিনিধি বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে লালন ব্যান্ড সংগীতের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।