রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীর শ্রেষ্ঠ সন্তান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ সৈয়দ আলীর স্ত্রী মরিয়ম খাতুনের ‘বীর নিবাস’ ডিজাইনের ছবি সম্বলিত কাগজ হাতে তুলে দিয়ে ফলক উম্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ: দা:) মুহাম্মদ আব্দুল মমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম , শহীদ সৈয়দ আলীর জামাতা বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সংসদ সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা মুজিববর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আটোয়ারী উপজেলায় ১২ টি বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ‘বীর নিবাস’ ঘরে ব্যয় হবে ১৩,৪৩,৬১৮/-টাকা করে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।