রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির মিরাজ হত্যা মামলার বাদী পুলিশ সুপার বরাবর অভিযোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

ঝালকাঠির মিরাজ হত্যা মামলার বাদী মাকসুদা বেগম ঝালকাঠি পুলিশ সুপার বরাবর অভিযোগ প্রদান করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেনতিনি একজন গরীব ও অসহায় মানুষ। পরিবারের আয় উপার্জনের এক মাত্র ভরসা ছিল তার পুত্র মো: মিরাজ শেখ। আসামী ১) মো: নজরুল ইসলাম, পিতা: মৃত- ছবেদ আলী, সাং গ্রাম: রনমতি (৪০) (ইউপি সদস্য) ২) উজ্জল (৪০) পিতা মৃত: হানিফ খান, সারেংগল সহ অন্যান্য আসামীগণ মিলিয়া আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। যার মামলা নং ০৬ জিআর ২২১ তাং ১৪/১২/২০২১। উক্ত মামলায় ১২ জন আসামীর মধ্যে শুধু মাত্র ৫নং আসামীকে দায়সারাভাবে গ্রেফতার করেছে। অন্যান্য আসামীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। ১ ও ২ নং আসামীর নেতৃত্বে অন্যান্য আসামীরা তাকে এবং তার পরিবারের অসহায় সদস্যদের মামলা তুলে নেয়ার জন্য আমার বসত বাড়িতে এসে হুমকি ধমকি দেয় এবং জানে শেষ করে ফেলার ভয়ভীতি দেখায়। তারা আরো বলে মামলা তুলে না নিলে ছেলে মিরাজের পরিনতি ভোগ করতে হবে। তিনি অভিযোগে আরো বলেন মরহুম ছেলের বউ ও সন্তানদের নিয়া ভয়ভীতির মধ্যে নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছেন। তিনি আসামীদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করে আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।