রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ফলোআপ ; মৎস্য কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ জাল উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ৩ জন আহত’র ঘটনায় থানায় গ্রহন করেছে পুলিশ। তবে ঘটনার এক দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত মৎস্য কর্মকর্তার খোজ খবর নিতে বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের উপ-পরিচালক মো. আনিচুর রহমান তালুকদার ও বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তবে আগৈরঝাড়া উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তা খোজ নেয়নি তার।

আহত উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কম্বিং অপারেশনের অংশ হিসেবে রবিবার দুপুরে উপজেলার কান্দিরপাড় খালে অবৈধ চট জাল উদ্ধার করতে গেলে নগরবাড়ি গ্রামের মৃত মালেক খানের ছেলে রিপন খান, তার ভাই ¯^পন খান, ইলিয়াস খানসহ ৪/৫ জন মিলে হামলা চালায়।

এঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বাদী হয়ে রিপন খানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় অবিযোগ দায়ের করলে তা মামরা আকারে সোমবার গ্রহন করেছে পুলিশ, নং-১ (৩.১.২২২)।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিল্টন মন্ডল জানান, মৎস্য কর্মকর্তাসহ ৩জনকে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।