রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

টাংগাইলে ডা.সাইফুল ইসলামের লেখা AXIOM Hospital Pediatrics বইয়ের মোড়ক  উন্মোচন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
টাংগাইল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট, বিশিষ্ট নবজাতক ও শিশু মেডিসিন বিশেষজ্ঞ ডা.সাইফুল ইসলাম অসিমের লেখা AXIOM Hospital Pediatrics বইয়ের মোড়ক  উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার টাংগাইল জেনারেল হাসপাতাল কনফারেন্স রুমে সিএমই অনুষ্ঠানে  AXIOM Hospital Pediatrics বইয়ের মোড়ক  উন্মোচন হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর নূরুল আমীন মিঞা, শিশু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট শিশু বিভাগ ডা. মোঃ নুরুল ইসলাম শামীম, পরিচালক শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল অধ্যাপক ডা. মোহাম্মদ আলী স্যার, বিএমএ টাঙ্গাইল শাখার সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, বিএমএ টাঙ্গাইল শাখার সেক্রেটারী ডা. মোঃ শহীদুল্লাহ কায়সার প্রমূখ।

নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন বিষয়ে ডা.সাইফুল ইসলাম বলেন- সিএমই অনুষ্ঠানে আমার বইয়ের মোড়ক উন্মোচন হওয়ার মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি  টাঙ্গাইলের সন্তান হিসেবে ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত অবস্থায় এমন একটি বই প্রকাশ করতে পারার পিছনে আমার শিক্ষকসহ সকল ডাক্তারের উৎসাহ খুব বড় ভূমিকা পালন করেছে। আমি আমার ডিপার্টমেন্টসহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা আমাদের সকলের সহায় হোন, আমিন।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।