রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

এসএসসি ’৯০ ব্যাচের বন্ধু সম্মিলন ১৪ জানুয়ারি ২০২২ সাভারে অনুষ্ঠিত হচ্ছে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জানুয়ারি, ২০২২

দেশজুড়ে ৯০ হৃদয়ে ব্যাকবেঞ্চারের ব্যানারে ১৯৯০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের “বন্ধু সম্মিলন-২০২২” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চলতি জানুয়ারি মাসের ১৪ তারিখ শুক্রবার ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাস বিরুলিয়া,সাভার,ঢাকায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। নিবন্ধিত বন্ধুদের সকাল সাড়ে ৮টায় রিসিপশন থেকে এন্ট্রি কার্ড সংগ্রহ করে প্রবেশের অনুরোধ করা হয়েছে।

বন্ধু সম্মিলনের প্রধান সমন্বয়কারী খন্দকার মো: মিজানুর রহমান মিলন জানান,বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের আওতায় ১৯৯০ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে ব্যতিক্রম এই সম্মিলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল করার জন্য এই গ্রুপের শতাধিক বন্ধু একযোগে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সহস্রাধিক বন্ধু রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।

[১]
খন্দকার মিজান মিলন আরো জানান, ৫ জানুয়ারি‘২২ পর্যন্ত অনলাইন রেজিষ্ট্রেশন ও বিকাশ পেমেন্টের মাধ্যমে বন্ধু সম্মিলনের নিবন্ধন কার্যক্রম চলবে। আগ্রহী বন্ধুরা এই সময়ের মধ্যে জেরিন খান- ০১৭১১৩৭৩১৬৯,খন্দকার মোশতাহিদ- ০১৭৬২১১০০২২, মুশফিক টুটুল- ০১৭১১১১৫৯৩০,

ওয়ালিদ জাকির- ০১৭১৫৩০০৯৭০ এর নম্বরে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

 

এছাড়া অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে খন্দকার মিজান মিলন ০১৭১১৩৫৯৪০৫ এর সাথে যোগাযোগ করা যাবে।

 

বন্ধু সমম্মিলন নামে এই সামাজিক সংগঠনটির উদ্যোক্তারা জানিয়েছেন ‘৯০ ব্যাচের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা,ব্যবসায়ী,পেশাজীবী ও করপোরেট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে যোগদান করবেন।

দিনব্যাপি এই অনুষ্ঠানে বন্ধু পরিচিতি,স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

প্রধান সমন্বয়কারী খন্দকার মিজান মিলন দেশের সকল ৯০ ব্যাচের বন্ধুদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আহবান জানিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।