রবিবার ২ জানুয়ারী বানারীপাড়ায় জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের উদ্যোগে বর্নাঢ্য র্যালী, সুদ মুক্ত লোন এবং হাসপাতালে ভর্তি শীতার্ত রোগীদের শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এসএম কবির হাসান, আবাসিক চিকিৎসক ডাক্তার গোপাল শীল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মোস্তফা, সমাজ সেবার রোগী কল্যাণ সমিতির সহ-সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, সমবায় কর্মকর্তা প্রমূখ।
#চলনবিলের আলো / আপন