রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জানুয়ারি, ২০২২
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১জানুয়ারী) সকালে দলীয় কার্যালয়ে নাগরপুর উপজেলা ছাত্রদল ও নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লীউন্নয়ন বিষয়ক সম্পাদক ও  কৃষক দলের  সহ সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মানিত সদস্য এমএ সালাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী রানা, হাবিবুর রহমান হবি, ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, সাবেক ভিপি বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ বাছেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফনির ভূইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, জি এস ইকবাল হোসেন, এলিম মাহমুদ আলিম, মহিলা দলের সম্পাদিকা লাইলী আনজুমান ভানু, নাগরপুর উপজেলা ছাত্রদলের  সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের  সাবেক সভাপতি জাহিদ হাসান ও সাবেক সাধারন সম্পাদক মীর খালিদ মাহবুব রাসেল, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমানসহ ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।