রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল প্রেসক্লাবে ভ্রাম্যমান ফ্রি রক্ত গ্রুপ নির্নয় কর্মসূচি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জানুয়ারি, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির আয়োজনে ও নান্দাইল প্রেসক্লাবের সহযোগিতায় ইংরেজী নববর্ষের প্রথম দিনে নান্দাইল চৌরাস্তায় ভ্রাম্যমান ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় (রক্ত পরীক্ষা) কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মো. এনামুল হক বাবুল।  ঐহিত্যবাহী নান্দাইল প্রেসক্লাবে শনিবার (১লা জানুয়ারি ২০২২) নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির পক্ষ থেকে শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্ত পরীক্ষা করে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক ও মানবাধিকার সংগঠক ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক রমজান আলী, আবুল কালাম আজাদ, বই পড়া আন্দোলন নান্দাইল শাখার সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ব্লাড ডোনেট সোসাইটির হৃদয় মিয়া, দিদারুল হক রোমান প্রমুখ। নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির এই কার্য্যক্রমকে বক্তারা প্রশংসা করে রক্তদান কর্মসূচীতে এগিয়ে আসার জন্য যুব সম্পাদায়ের প্রতি আহবান জানানো হয় “রক্তদিন জীবন বাঁচান ” এই শ্লোগানে সকলকে এগিয়ে আসতে হবে। যাদের রোগীর রক্তের প্রয়োজন হয় তাদের মাঝে বিনামূল্যে রক্ত দেওয়া হয়ে থাকে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।