রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জানুয়ারি, ২০২২
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সারা দেশের ন্যায় বিনামূল্যে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নবাবগঞ্জ মডেল সরকারি প্রথামিক বিদ্যালয় চত্তরে স্ব্যাস্থবিধি মেনে নতুন বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আতাউর রহমান। পরে অতিথিরা  নবাবগঞ্জ সরকারি বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয় ও  নবাবগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এ বই বিতরণ অনুষ্ঠানের  উদ্বোধন করেন ।
  এ সময় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো.রেজাউল করিম,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ মডেল সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এনামুল হক, নবাবগঞ্জ সরকারি বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার শাহ, নবাবগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফায়েল হোসেন ,বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিসার মো.রেজাউল করিম বলেন,   এবছর ১শ ৪৯টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ  উপজেলার কেজি স্কুলের প্রায় ২০ হাজার  শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হবে।  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন বলেন, মাধ্যমিক পর্যায়ে ১০৪টি  শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদা মোতাবেক ইবতেদায়ীর ৬হাজার ৭শ ৫০ জন,দাখিল পর্যায়ে ৫হাজার ৭শ ৩৭ জন ও মাধ্যমিক পর্যায়ে ১৬ হাজার ৯শ ৫১ জন শিক্ষার্থীকে, মোট ৩ লাখ ৭০ হাজার ৮৫পিচ বই প্রদান করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।