রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বই উৎসব ছাড়াই আনন্দঘন পরিবেশে বই বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জানুয়ারি, ২০২২
নওগাঁর সাপাহারে বই উৎসব ছাড়াই আনন্দঘন পরিবেশে প্রতিটি বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রী বই বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বছরের প্রথম দিন শনিবার সকাল দশটার দিকে ভাগপাগল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।
বিতরণ কালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা, শাহানা পারভীন ও রুনা লায়লা, সাপাহার প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক হাফিজুল হক, সদস্য আতাবুল হক সহ অন্যান্য সদস্যবৃন্দ অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
নতুন বছরে নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।